রাবি ফিশারীজ অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিশারীজ অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফিশারীজ গ্যালারিতে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কৃতী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করেন।
এবার ১৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা ২০২৩ সালের বিএসসি ফিশারীজ (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.৮ থেকে ৪.০ অর্জন করেন।
ফিশারীজ অনুষদের অধিকর্তা মো. মোস্তাফিজুরর রহমান মন্ডল এই অনুষ্ঠানে সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফিশারীজ বিভাগের সভাপতি প্রফেসর এবিএম মহসিন ও ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মেধার বিকাশের জন্যই তার স্বীকৃতি একান্ত প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত শিক্ষার্থীরা নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকলো। এই ডিনস অ্যাওয়ার্ড প্রদানের দৃন্তান্ত অন্যান্য অনুষদকেও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে উৎসাহিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যও প্রত্যাশা করেন।