রবিবার, জুন ২১, ২০২৬

প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের ৯৬ তম প্রয়াণ দিবসে সেমিনার

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের ৯৬ তম প্রয়াণ দিবসে সেমিনার

গত ১০ ফেব্রুয়ারি ছিলো বিশিষ্ট আইনজীবী, সমাজহিতৈষী,  সুবক্তা,  নাট্যকার, প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের ৯৬ তম প্রয়াণ দিবস। দিবসটি পালনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে  নগরীর  বরেন্দ্র কলেজে রাজশাহী থিয়েটারের আয়োজনে এক সেমিনারের আয়োজন করা হয়।


নাট্যজন নিতাই কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারে ‘অক্ষয়কুমার মৈত্রেয় ও কান্ত কবি রজনীকান্ত সেন’ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট অক্ষয়কুমার গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।


আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চঞ্চল, মো. নজরুল ইসলাম, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, খেলাঘর রাজশাহীর সংগঠক আফতাব আহমেদ কাজল ও আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান উজ্জ্বল। বক্তারা রাজশাহীর মাটির মানুষ ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় ও পঞ্চকবি খ্যাত রজনীকান্ত সেনের বিভিন্ন গুণমুগ্ধ কাজের বর্ণনা করেন। পাঠ্যপুস্তকে এমন গুণিদের জীবনী সংযোজনের আহবান জানান। এবছর এপ্রিলে রাজশাহীর উন্নয়নের অন্যতম রূপকার কুমার শরৎ কুমার রায়ের সার্ধশতবর্ষ। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য রাজশাহীর মানুষের প্রতি সেমিনার থেকে আহবান জানান হয়।