সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

দুই অনলাইন প্রতারক গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
দুই অনলাইন প্রতারক গ্রেপ্তার

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল  সোমবার (২৬ অক্টোবর) সময় আনুমানিক রাত ৩.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে নাটোরের লালপুর থানার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে দুই অনলাইন প্রতারককে গ্রেপ্তার করেছে।


ধৃত ভ্রক্তিরা হলো- গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯)। শিমুল আলীর বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। আসামিদ্বয়ের ঘরের মধ্যে হতে উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে ০৫ টি মোবাইল ফোন, ২৫ টি সিম উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু  করা হয়েছে।