রামেক হাসপাতালে ডেঙ্গুতে এক ছাত্রের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আব্দুল হাসিব (২৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। হাসিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। হাসপাতালে শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনেটে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাত ১০ টা ১২ মিনিটের সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। বর্তমানে ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।