রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

বাঘার পদ্মায় ধরা পড়ল ৬ বাগাইড়, ওজন ৬৩ কেজি

বাঘা প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
বাঘার পদ্মায় ধরা পড়ল ৬ বাগাইড়, ওজন ৬৩ কেজি

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ছয়টি বাগাইড় মাছ। মাছগুলোর মোট ওজন ৬৩ কেজি।  রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে মাছগুলো ধরা পড়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ধরা পড়া মাছগুলোর মধ্যে দুটি মাছের ওজন সাড়ে ১২ কেজি করে এবং বাকি চারটির ওজন সাড়ে ৯ কেজি করে। পরে মাছগুলো মীরগঞ্জ বাজারে আনা হয়।


স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন মাছগুলো কিনে নেন। তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের বাসিন্দা।


নাসির উদ্দিন বলেন, ওজন অনুযায়ী প্রতি কেজি বাগাইড় মাছ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৭০ টাকা দরে কেনা হয়েছে। মাছগুলো বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।