রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

বাঘায় সাড়ে চারশ দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
বাঘায় সাড়ে চারশ দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকো’। সংস্থাটির উদ্যোগে সাড়ে চারশ দুস্থ গ্রামবাসীর মধ্যে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নারায়ণপুর গ্রামে এ খাদ্যসহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে চারশ মানুষ খাবার পান। খাবার পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাবার পাওয়া এক শিশু ও তার বাবা এ আয়োজনকে তাঁদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেন। তাঁরা এ উদ্যোগের জন্য ‘ইকো’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী মো. আব্দুল মোমিন ওলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু আনসারি পলাশ এবং ‘ইকো’র পক্ষ থেকে ‘ওয়ে টু জান্নাহ’র প্রতিষ্ঠাতা ইব্রাহিম আবিদ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে সংস্থা আমান।