রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

দুর্গাপুর প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

রাজশাহীর দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সম্মেলনে রাজশাহী জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেয়া হয়। 


উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সম্মেলন শেষে দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক করা হয় গোলাম মোরতুজাকে এবং বাবুল সরকারকে সদস্যসচিব করা হয়। এছাড়াও এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রফিক উদ্দিনকে।


কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন আব্দুল মান্নান, হাতেম আলী,জহিরুল ইসলাম,খায়রুল ইসলাম,শহিদুল ইসলাম ও  সাবের আলীকে।


এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোছা. টালিমা নাজনীন, কামাল হোসেন, গোলাম রসুল, রফিফুল ইসলাম, আব্দুল  ওহাব (স্বপন), জামান উদ্দিন, সেলিম রেজা ও বেলাল হোসেন।


রাজশাহী জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক নুর মহাম্মদ সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মোজাফফর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান স্বাক্ষরীত এ কমিটি অনুমোদন দেয়া হয়।