নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে আরএমপি।
পবা থানা পুলিশ বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে। আসামিকে পবা থানার ২০১৩ সালের একটি হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।