বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সোলার স্থাপনে পরিবর্তনের উদ্যোগে মনাকষাতে মানববন্ধন
বাংলাদেশে টেকসই জ¦ালানী নিরাপত্তা নিশ্চিত করণ,পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎখাতে বৈপ্লবিক রুপান্তরের লক্ষে রুফটপ সোলার প্রযুক্তিকে অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবিতে পরিবেশ প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ উদ্যোগে ও আয়োজনে শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সামনে এ মানববান্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা পরিবর্তন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের পরিবর্তনের ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় বলেন, বিদ্যুৎ বিভাগ অত্যন্ত গুরুত্ব পুর্ণ ও ব্যয়বহুল হওয়ায় দেশের অর্থনীতির ওপর ভীষণ চাপ পড়ছে। এর বিপরীতে রুফটপ সোলার একটি পরিচ্ছন্ন, সহজলভ্য ও অত্যন্ত কম খরছে সমাধান হওয়া সত্বেও এটি নীতিনির্ধারণী পর্যাযে যথাযথ অগ্রাধিকার পাচ্ছে না।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের বিল্ডিংযের ছাদ, বিদ্যালয়ের বিল্ডিংয়ের ছাদ,বাড়ির ছাদ সহ বিভিন্ন হাট বাজারের ছাদগুলিকে সোলার বিদ্যুতের আওতায় আনা হয়। তবে স্থানীয় পর্যায়ে কটি বড় ধরনের জ¦ালানী বিপ্লব শুরু হতে পারে। এ সময় তিনি স্থানীয় সরকার ও প্রশাসনের নিকট পাঁচ দফা দাবী জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহকে রুফটপ সোলার সম্প্রসারণে নীতিগতভাবে আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। সরকারী ও বেসরকারি ভবনের ছাদের ওপর বাধ্যতামুলক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপণ করতে হবে। সাধারণ মানুষের জন্য সহজ শর্তে লোন ও ভুতর্কী দেয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে। জ¦ালানী রুপান্তরে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করত হবে। পরিবেশ ধ্বংসকারী জীবাশ্ম জ¦ালানী ভিত্তিক মেগা প্রকল্পের পরিবর্তে স্থানীয়ভাবে বাস্তবায়ন যোগ্য নবায়নযোগ্য জ¦ালানির রোডম্যাপ গ্রহন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবর্তনের সদস্য তোহিদুল আলম টিয়া, জিয়াউর রহমান ও মাহবুবুর রহমান মিজান। মানববন্ধনে অংশ গ্রহন করেন ইউপি সদস্য,ছাত্র শিক্ষক, সহ বিভিন্ন পেশার মানুষ।