গোমস্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমসন্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে ভোক্তা কাছে সঠিক দামে পণ্য বিক্রির লক্ষে উপজেলা প্রশাসন বাজার তদারকি করা হয়। শুক্রবার বিকেলে রহনপুর স্টেশন বাজারে বাজার তদারকি করার সময় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পণ্য তালিকা প্রদর্শন না করায় অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাকির মুন্সী জানান, পণ্যের মূল্যে প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তারাসহ অন্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য তালিকা প্রদর্শণ করতে বলেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সর্তক করেন।