চারঘাটে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজশাহীর চারঘাটে যথামর্যদার সহিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও মডেল থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান , রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বে- সরকারি, আধা সরকারি, সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল মহান শহীদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান,
উপজেলা প্রাণীসম্পদ অফিসার সরকার এনায়েত কবির, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজি এম আসাদুজ্জামান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়দীর মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।