নাচোলে মাতৃভাষা দিবসে জামায়াতের আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মধ্যবাজারের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন ও নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি। বক্তারা ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ অনেকেই ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।