রবিবার, জুন ২১, ২০২৬

বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬ অপরাহ্ন
বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নওগাঁর বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন  সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।


শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করাসহ বিভিন্ন কর্মসুচী পালনের মধ্য দিয়ে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন বিষয়ক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক দুলু প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।