বাঘায় পৃথকভাবে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২
রাজশাহীর বাঘায় পৃথকভাবে সড়ক দূর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্টে ২ জন নিহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই দুটি ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন উপজেলা উপসহকারি পানি সম্পদ কর্মকর্তা ও আরেকজন গৃহীনি।
জানা গেছে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা উপ-সহকারি পানি সম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) অফিস থেকে চন্ডিপুরে মোটরসাইলে নিয়ে গরুর চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তিনি বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পোঁছলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কায় দেয়।
এতে সে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহন হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত ডা. সাজিয়া খান দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
এ বিষয়ে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।
অপরদিকে গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের কাউসার আলীর স্ত্রী অনুপারভীন বেগম (৩৩) বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। নিজ বাড়িতে অটোভ্যানের বিদ্যুতের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার পর সে মারা যান।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, দুটি ঘটনায় অবগত রয়েছি। দুটি ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।