স্বপ্নবৃত্ত’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের স্লোগানে সামনে রেখে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ স্বপ্নবৃত্ত ‘ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক, জনসচেতনতামূলক কার্যক্রম করে আসছে।
উক্ত সংগঠন সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, পরিবেশ ও জনসচেতনতা মূলক কার্যক্রম, ব্লাড গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘’ রওশন’’ , ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর পেক্ষিতে, ‘স্বপ্নবৃত্ত’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর প্রধান কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’ এর উদ্যোগে ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’ এর ৩ টি শাখা- দাশপুকুর শাখা, টুলটুলিপাড়া শাখা ও তালাইমারি শাখায় গত ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে প্রায় ১২০ জন শিশু অংশ গ্রহণ করে। শিশুদের মাঝে মাতৃভাষা চেতনা বৃদ্ধি এবং নিজেদের প্রতিভা বিকশিত করার লক্ষ্য উক্ত আয়োজনটি করা হয়। উক্ত প্রতিযোগিতায় শিশুদের আগ্রহ বাড়াতে কিছু উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়। এবং শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোসা: আয়েশা রাজ্জাক, সহযোগী প্রতিষ্ঠাতা সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মাহিদুল, সদস্য সম্পাদক মোঃ শাহরিয়া নাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী শিক্ষক - শাহারিয়ার ইমতিয়াজ, অভিষেক চৌধুরী, সখিনা, তিথি, মাইকেল, মোসা: মাইমুরা আক্তার, মোঃ জহুরুল ইসলাম, রতন খান, রিয়াদ, মোঃ মিজানুর রহমান শুভ, মোসা: রিমু আক্তার, মোঃ আরমান হোসেন, মোঃ মাহাবুব আলম সোহান, মোঃ লিটন দেওয়ান।