রবিবার, জুন ২১, ২০২৬

গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়

গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ- আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রাশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)  উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল হামিদ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, কৃষি অফিসার সাকলাইন হোসেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা, রহনপুর পৌরসভার আমির মনিরুজ্জামান ডাবলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। প্রধান অতিথি ড. মিজানুর রহমান এমপি তার বক্তব্যে বলেন,  বিভিন্ন দপ্তরে সাধারণ নাগরিকদের কাজের জন্য কোন হয়রানি যেন না হয় সেই দিকটা দেখার নির্দেশ দেন।


গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকলে জেনারেটর জন্য একশ লিটার তেল ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। এছাড়া কৃষকরা রাসায়নিক সার নিয়ে বিড়ম্বনা পড়ছে। কৃষকরা যাতে সঠিকভাবে সার পান সেদিকে উপজেলা কৃষি অফিসকে তদারকি করতে বলেন। চাঁদাবাজি ও দুর্নীতি না হয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।#