রাবি প্রশাসনের উদ্যোগে ইফতার ২৮ ফেব্রুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইফতার আয়োজনে ছাত্রীদের জন্য যথাযথ পরিবেশ বজায় রেখে পৃথক ব্যবস্থা থাকবে। আয়োজনকে সুশৃঙ্খল করার জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মসজিদ ও মসজিদ চত্বরে হলভিত্তিক আসন বিন্যাস ও ইফতার বিতরণ করা হবে। ইফতার আয়োজনে রাবি প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে।