অর্থনৈতিকভাবে সচল এবং উন্নয়নের জন্য ছোট ছোট কারখানা স্থাপন করা হবে : আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে সচল এবং উন্নয়ন করার জন্য বাঘা ও চারঘাটে ছোট ছোট কারখানা স্থাপন করা হবে। কারখানা স্থাপন করলে অর্থনৈতিকভাবে সচল এবং উন্নয়ন হবে। এলাকায় মাদক, ইমু ও বিকাশ হ্যাকার, চাঁদাবাজি সন্ত্রাসসহ, অবৈধ কোন কর্মকান্ড চলতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাইদ চাঁদ আরও বলেন, তেপুকুরিয়া আড়পাড়া এলাকা থেকে আজ থেকে ইমু ও বিকাশ হ্যাকারকে গ্রেফতার করার নির্দেশ দেন। প্রতিটি প্রকল্পের কাজ সতভাগ সচ্ছতার সাথে করার আহবান জানান। খারাপ কাজের সাথে আমার সন্তান জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভুল পথে যাবেন না, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকাল খারাপ কাজ থেকে দুরে থাকার হবে। কোন খারাপ কাজের সাথে কোন আপোস নেই।
ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তার। ১ কোটি ৩৮ লক্ষ ৭৮ হাজার ২৪৪ টাকা ব্যায়ে একাডেমি ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর করা হয়।
ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, রেজাউল করিম বাদশা, রহিম উদ্দিন, প্রভাষক নবাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমামুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, বাজুবাঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপদি দুলাল উদ্দিন, সাধারণ সমআদক সান্টু আলী, ছাত্রনেতা সৌরভ হোসেন, আমির হামজা মধু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুমন রানা, ঠিকাদার জমির উদ্দিন, যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ। #