রবিবার, জুন ২১, ২০২৬

সান্তালি ভাষায় শিক্ষাদানে বিশেষ অবদান রাখার জন্য শুভেচ্ছা স্মারক

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
সান্তালি ভাষায় শিক্ষাদানে বিশেষ অবদান রাখার জন্য শুভেচ্ছা স্মারক

রাজশাহী জেলার গোদাাগাড়ী উপজেলার কাকনহাটের লালদিঘীপাড়া আদিবাসী গ্রামে ২০ জন শিক্ষককে সান্তালি ভাষায় শিক্ষাদাে নবিশেষ অবদান রাখার জন্য শুেেভচ্ছা স্মারক প্রদান করা হয়। 


বুধবার (২৫ ফেব্রূয়ারি) সকাল ১১ টায় ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যূলেশন (এনএজিআর) নামক বেসরকারি সংস্থা লালদিঘীপাড়ায় বহুভাষিক শিক্ষা প্রকল্পের এই সান্তালি ভাষায় শিক্ষাদানে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।  


এসময় উপস্থিত ছিলেন ন্যাশনালএজেন্সী ফর গ্রিণরিভ্যুলেশন (এনএজিআর) এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন, সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমীর উপ-পরিচালক বেন্জামিন টুডু, এনএজিআর-এর মনিটরিং ও রিপোর্টটিং অফিসার সুবাস মার্ডী, আমনুরা মিশন হাসপাতালের ম্যানাজার মারকুস মুরমু, এনএজিআর-এর বহুভাষিক শিক্ষা প্রকল্পের সুপারভাইজার নেলসন হাঁসদা ও সান্তালি ভাষায় শিক্ষাদানের সকল শিক্ষক বৃন্দ। 


এসময় সোনার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহীক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারালএকাডেমীর উপ-পরিচালক বেন্জামিন টুডু ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন সংস্থার বহুভাষিক শিক্ষা প্রকল্পের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাওঁতালদের নিজ ভাষায় শিক্ষা প্রদান করে বর্তমান সরকারের দেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 


এনএজিআর এর নির্বাহী পরিচালক জানান, এই কার্যক্রমটি আগামী চার ৪ বছর চলমান থাকবে। কার্যক্রমটির আওতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ১০ টি, তানোর উপজেলায় ৮টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ১টি, নাচোল উপজেলায় ১ টি, সর্বমোট ২০ টি সান্তালি ভাষায় স্কুল পরিচালনা করে কোমলমতি শিশুদেরকে শিক্ষাপ্রদান করা হচ্ছে।