রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীতে ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে মধ্য বুধপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী মোসা: সামেনা খাতুন ওরফে পচিরন (৬০)। তার শরীর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।