শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদ্রব্য  জব্দ

 রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯: ১০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানার হাজির বাতান এলাকার লিচুর বাগানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডির  জব্দ করতে সক্ষম হয়।  এ সময় মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৪০ মিনিটে চারঘাট বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার থানাপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এ সময় মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।