রবিবার, জুন ২১, ২০২৬

জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ঈশার প্রতি মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মার্চ ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ মার্চ ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ঈশার প্রতি মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

রাজশাহী বারের বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ইশা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পাওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমাণ্ডের নেতৃবৃন্দ যৌথভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন: জেলা ইউনিটের আহ্বায়ক (কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মহানগর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক- বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন ও বোয়ালিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামাল উদ্দীন প্রমুখ।

মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া)

বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ঈশা রাজশাহী জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জায়িছেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ কানপাড়ার উপদেষ্টা রাজশাহী অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এমপিএ’৭০ ভারতের পানিপিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষন ক্যাম্পের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল হাদী, সংগঠনের সাবেক চেয়ারম্যান- সেনা অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও সংগঠক মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া) বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (ব্যাংক), চীপ কোঃ অর্ডিনেটর ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক জয়েন্ট  সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ উদ্দীন, কানপাড়া আঞ্চলিক কমিটির সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা তছের আলী মাস্টার, জয়েন্ট সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রাং সদস্য বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন (জনতা ব্যাংক) প্রমুখ।

উল্লেখ্য যে, জনাব ঈশা উক্ত সংগঠনের প্রতিষ্ঠা কালীন সদস্য ছিলেন এবং তিনি- যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লার অধীনে যুদ্ধে অংশ গ্রহণ করেন।