শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত
শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর রাঘববাটি গ্রামের মোঃ হাসান আলির ছেলে হযরত আলি(২৫)। ঘটনাটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য জেম আলি।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে হযরত আলি পণ্যবোঝাই ভ্যান নিয়ে সাহাপাড়া বাজার হতে মনাকষা আসার পথে গোপালপুর ঘাট এলাকায় একটি পণ্য বোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
এ সময় হজরত ভ্যানের নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ( তদন্ত) শাকিল হাসান বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।