আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একই সাথে আমাদের মহান স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হল।
আজ সরকারি ছুটির দিন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হযে এবং সরকারি ও বেসরকারি বেতার ও টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হযে।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্দ করে দেয়ার লক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। দীর্ঘ ৯ মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।
সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে।
শুরু হয় বাঙালি জাতির মরণপণ যুদ্ধ। অস্তিত্ব রক্ষার যুদ্ধ, ভাষা, সংস্কৃতি ও দেশমাতৃকার মর্যাদা রক্ষার যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। ৯ মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি বিজয় অর্জন করে। এই স্বাধীনতার জন্য জাতিকে প্রচুর মূল্য দিতে হয়েছে। স্বাধীনতার জন্য বিশাল আত্মত্যাগের ইতিহাস পৃথিবীতে আর কোনো জাতির আছে? ৩০ লক্ষ শহিদের আত্মদান আর চার লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে আজকের এই প্রিয় স্বদেশ অর্জিত হয়েছে। একাত্তরের ৯ মাসে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশিয় দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী সোনার বাংলাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছিল। লুটে নিয়েছিল ধন-সম্পদ। জ্বালিয়ে- পুড়ে ছারখার করেছিল জনপদ থেকে জনপদ।