রবিবার, জুন ২১, ২০২৬

আজ বিশ্ব বাবা দিবস

নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
আজ বিশ্ব বাবা দিবস

বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণও। কিন্তু বদলায় না রক্তের টান। আমেরিকায় যিনি ‘ড্যাড’ বাংলায় তিনি ‘বাবা-আব্বা’। 

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। অবশ্য বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর ‘বিশ্ব বাবা দিবস’ পালিত হয়ে আসছে। আজ জুন ২১, বিশ্ব বাবা দিবস।

প্রতি বছর বিশ্বের ৫২টি দেশে দিবসটি পালিত হয়। জুনের তৃতীয় রোববার বিশ্বের বেশির ভাগ দেশে বাবা দিবস পালন করা হয়। সে হিসাবে এ বছর বাবা দিবস আজ ২১ জুন। ১৯১০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুণীর মাথায় আসে বাবা দিবসের কথা। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃ দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।