ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানা বিএনপির কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মোড় এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজনটি পরিচালনা করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মইদুর রহমান মইদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন শেখ, বিএনপির সহ-সভাপতি মিল্টন, রাজপাড়া থানা বিএনপির প্রচার সম্পাদক হাসান মামুন, কোষাধাক্ষ তানভীর সরকার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম তারিফ, সিনিয়র সহ সভাপতি শাহ আলমসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, মশার প্রজননস্থল পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।