রাজশাহীতে অতিথি ডটকমের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
রাজশাহীতে অ্যাপস ভিত্তিক প্রতিষ্ঠান অতিথি ডটকমের বিক্রয় প্রতিনিধিদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী একটি কনভেনশন সেন্টারে আয়োজিত টিম ওয়ার্ক উইথ প্রফেশনালিজম ও অতিথি ওভারভিউ শীর্ষক বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দেশের পর্যটন শিল্প, তথ্যপ্রযুক্তি খাত, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানজুড়ে টিমওয়ার্ক, নেতৃত্বের গুণাবলি, পেশাদারিত্ব, অনলাইনভিত্তিক ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অতিথি গ্রুপ চেয়ারম্যান, লায়ন সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন এজিএম সোহেল রানা। সঞ্চালনার পাশাপাশি তিনি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল লায়ন এস এম ফেরদৌস, ডিআইজি খান সাঈদ হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন আব্দুল ওয়াদুদ মাসুম। এছাড়াও বক্তব্য দেন লায়ন জিএম মুনজুর রহমান টুকু এবং লায়ন জিএম মোহাম্মদ নাসির খান। প্রেজেন্টার ট্রেইনার হিসেবে পুরো প্রোগ্রাম পরিচালনা করেন লায়ন মাহফুজুল হক ক্যালিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন আব্দুর রহিম।