মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী-খুলনায় তাপপ্রবাহ, সিলেট-চট্টগ্রামে বৃষ্টির আভাস

সোনার দেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
রাজশাহী-খুলনায় তাপপ্রবাহ, সিলেট-চট্টগ্রামে বৃষ্টির আভাস

চৈত্রের শেষ দিন আজ সোমবার (১৩ এপ্রিল)। এ মাসের বিদায়ের আগে সারা দেশের আবহাওয়া বেশ তপ্ত হয়ে উঠেছে। রবিবার তাপপ্রবাহের কবলে ছিল দেশের ১৫টি জেলা। আজও কিছু জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে।

আবহাওয়া অফিস জানিয়ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘচুাপ।   

পূর্বাভাসে বলা হয়, সোমবার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ পারে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন