শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বাঘায় বিভিন্ন অপরাধে আটক ৪

বাঘা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
বাঘায় বিভিন্ন অপরাধে আটক ৪

রাজশাহীর বাঘায় বিভিন্ন অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


জানা গেছে, উপজেলার চন্ডিপুর (বড়ছয়ঘটি) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সুমন মন্ডল (৩২) মীরগঞ্জের হরিরামপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেন। অটোরিক্সার মালিক ইব্রাহিম হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 


অপর দিকে চকছাতারি গ্রামে সড়ক দূর্ঘটনা মামলার আসামী ইসলাম হোসেনের ছেলে রবিউল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। 


এছাড়া মারামারি মামলায় পাকুড়িয় গ্রামের নওশাদ আলীর ছেলে নবাব আলী (৪৫) ও জমশেদ আলীর ছেলে সলিম ইসলামকে (৩০) আটক করা হয়েছে।


এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আটকদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।