শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব

গোমস্তাপুর প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রূপসী বাংলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুমারপাড়া কিশোরী ক্লাব।


শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সোনাবর আদর্শ কলেজ মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপুর সাগেন সাকাম যুব স্পোর্টিং ক্লাব। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়।


অংশগ্রহণকারী দলগুলো হলো উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প পাড়ল, রূপসী বাংলা, শ্রীকান্ত একাদশ তানোর, জুনিয়র গার্লস, ম্যাকস ফুটবল একাদশ সুন্দরপুর, ধামইরহাট উপজেলা গ্রিন ভয়েস, জুমারপাড়া কিশোরী ক্লাব ও রাজশাহী কিংস ফুটবল দল।


টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। কমিটির সভাপতি প্রদীপ হেবরনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমামুল হক, নারী ইউপি সদস্য জুলেখা খাতুন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।