শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৯১ হাজার টাকার মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ৯১ হাজার টাকার মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৪৬০টি ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


জব্দ করা এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

শনিবার দিবা গত  (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা সড়কে এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫৬ বোতল ভারতীয় ফেয়ারডিল (ঋধরৎফুষ) সিরাপ এবং ৪৬০টি ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফিন (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব) ইনজেকশন জব্দ করা হয়।


জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।