শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ ও শাহমখদুম থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার মুশরইল (বারো রাস্তার মোড়) গ্রামের মো: আজাদ আলীর ছেলে বর্তমানে রাজপাড়া থানার টুলটুলিপাড়া গ্রামে বসবাসরত মো. মুন্না (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত আসামি মুন্নার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে।


এছাড়াও শাহমখদুম থানা পুলিশ গত ২২ অক্টোবর বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে দক্ষিণ নওদাপাড়া সিটির হাট হতে ডাবতলা রোড এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে নওগাঁ জেলার মান্দা থানার এনায়েতপুর (প্রসাদপুর এলাকা) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামে বসবাসরত জুলফিকার আকসান আকাশ (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।