শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই একটিও হাসপাতাল

সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ০২:৫০ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই একটিও হাসপাতাল

প্রায় সব দেশেই সাধারণ মানুষের চিকিৎসার জন্য নিজস্ব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র রয়েছে৷ কিন্তু তাজ্জব বিষয় বিশ্বের অন্যতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতেই বড় কোনও হাসপাতাল বা জটিল চিকিৎসার পরিকাঠামো নেই। 


ক্যাথলিক চার্চের এই সদর দপ্তরে প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রাথমিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও, বড় ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য এখানকার বাসিন্দাদের পুরোপুরি নির্ভর করতে হয় প্রতিবেশী দেশ ইতালির ওপর।


রোমের ভেতরে অবস্থিত এই ক্ষুদ্র রাষ্ট্রে মূলত প্রাথমিক স্বাস্থ্যসেবাটুকুই পাওয়া যায়। 

কোনও বাসিন্দার গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে, অ্যাম্বুলেন্স বা অন্য কোনও উপযুক্ত মাধ্যমে তাঁকে রোমের আধুনিক চিকিৎসাকেন্দ্রগুলোতে স্থানান্তর করা হয়।


মাত্র ৬৭৩ জন জনসংখ্যাবিশিষ্ট। বিশ্বের এই ক্ষুদ্রতম রাষ্ট্রে ধর্মীয় স্থান, জাদুঘর ও পোপের বাসভবনের ভিড়ে বড় হাসপাতাল তৈরির সুযোগ নেই। 

ফলে, নিজস্ব সীমানার মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসাব্যবস্থা না থাকলেও, ইতালির হাসপাতালের সঙ্গে বিশেষ সহযোগিতার মাধ্যমে এখানকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।


তথ্যসূত্র: আজকাল অনলাইন