শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
আটক মারুফ বিন হাবিব

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আকরাম সরকার একই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।


নিহত আকরামের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন মারুফ বিন হাবিব। এরপর ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যার পর মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন তিনি।

এ ঘটনার পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ সময় মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আকরাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মারুফ বিন হাবিব নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।


তথ্যসূত্র: বাংলানিউজ