মহাদেবপুরে গাছের পরিচর্যায় ব্যস্ত আরিফুর
নওগাঁর মহাদেবপুর উপজেলার শহরাই মোড় থেকে মাতাজীহাট সড়কে রোপণকৃত তাল গাছের পরিচর্যায় ব্যস্ত মো.আরিফুর রহমান সরদার।
এছাড়াও সড়ক জুড়ে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া গাছ।কয়েক বছর আগে নিজ খরচে ব্যক্তিগত উদ্যোগে এই সড়কের দুই পাশে এসব তাল গাছ লাগিয়ে ছিলেন।
সরেজমিনে গিয়ে জানা যায়,বৃক্ষ প্রেমিক মো.আরিফুর রহমান সরদার ছোট বেলা থেকেই শখ ছিল গাছ লাগানো।তবে ২০২০ সাল থেকে তিনি নিজস্ব অর্থায়নে ব্যাপকভাবে গাছ লাগানো শুরু করেন।এ পর্যন্ত বিভিন্ন জেলায় প্রায় ৬৫ হাজার বৃক্ষ রোপন করেছেন।প্রথম দিকে তিনি বনজ ও ফলজ বৃক্ষ রোপন করলেও পরে তিনি তাল গাছ রোপন করেন।
মো.আরিফুর রহমান সরদার বলেন,আমি গাছগুলো রোপণ করেছি।তাই গাছের পরিচর্যা করছি।