শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজশাহীর পত্রিকা অফিসে তথ্য মন্ত্রণালয়ের পরিদর্শন, নিরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
রাজশাহীর পত্রিকা অফিসে তথ্য মন্ত্রণালয়ের পরিদর্শন, নিরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তারা রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকাগুলো পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পত্রিকা অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।


পরিদর্শনকালে কর্মকর্তারা রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অডিট সংক্রান্ত নথিপত্র নিরীক্ষা করেন। নিরীক্ষা শেষে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকার কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে চলার বিষয়টি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।


দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত পরিদর্শনকারী দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, পত্রিকার সকল কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখা হবে।


এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান, অডিটর আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, দেশের গণমাধ্যমের জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।