শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তাহফীজুল কুরআন একাডেমী, রাজারহাতা জামে মসজিদ, রাজশাহীর হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ১১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নগরীর ১১নং ওয়ার্ডের কাদিরগঞ্জ লালার পুকুর মাঠে  অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মহোদয় উপস্থিত ছিলেন।


বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মনিরুজ্জামান ইউসুফী।


তাহফীজুল কুরআন একাডেমীর সভাপতি মো. সেরতাজ আলীর সভাপতিত্বে ও রাজারহাতা জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ কাউসারের হুসাইনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন


তাহফীজুল কুরআন একাডেমীর মুহতামিম মোঃ মোজাম্মেল হক,  সেক্রেটারি মাহমুদ আল হাসান মুন্না সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।