না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মোজাহার
মোহনপুর উপজেলার সাংবাদিক বিদিরপুর নিবাসি মোহজার ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রয়াত সাংবাদিক মোজাহার ইসলাম মোহনপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মোহনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল। এসময় জানান, মোজাহার ইসলাম অনেকটায় আমার হাতে গড়া এবং স্পষ্টভাষী সাংবাদিক ছিলেন। কতই না বকাঝকা দিয়েছি। তবুও তিনি আমাকে গুরু ডাকতেন। আজ তাঁর এ অকাল মৃত্যু আমাকে গভীর মর্মাহত করেছে। উনি জান্নাতবাসী হোক এটায় প্রত্যাশা। পরিবারের প্রতি সমবেদনা রইল।
এছাড়াও মোহনপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, সাবেক সাধারণ মানুষ সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ গভীর ভাবে শোক প্রকাশ করেন।