শনিবার, আগস্ট ২২, ২০২৬

পদ্মানদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ জুন ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১২ জুন ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
পদ্মানদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় সকালে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (১২ জুন) দুপুরে ডুবে যাওয়ার পর বিকালে ওই শিশুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃত দুই শিশু হলেন, সদর উপজেলার বাখের আলী গ্রামের মোঃ জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।


পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টায় পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হোন জেসমিন ও ইসরাত। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩ টার দিকে এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪ টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়ে বলেও জানান তিনি।


সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।