শনিবার, আগস্ট ২২, ২০২৬

বড়াইগ্রামের আদগ্রাম সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বড়াইগ্রাম প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
বড়াইগ্রামের আদগ্রাম সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয় প্রঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ডিগ্রি কলেজের অধ্যাপক মো. জালাল উদ্দিন এবং আদগ্রাম শহীদ শাজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসাহাক আলী।

এছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাতেম আলী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. বেলাল হোসেন, মো. লুৎফর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. তোরাব আলী ও নিরঞ্জন কুমার সরকার। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।