শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে শিশু ধর্ষণ, খালু গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
ঈশ্বরদীতে শিশু ধর্ষণ, খালু গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে তিন বছরের এক শিশুকে ধর্ষন করার অভিযোগে শিশুটির আপন খালু মো. রানা হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রানা ঈশ্বরদী শহরের দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকার মো. বাবর আলীর ছেলে। শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিশুটির মায়ের লিখিত অভিযোগ, স্থানীয় বাসিন্দা ও গ্রেপ্তার ধর্ষকের স্ত্রীর ভাষ্য এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক জুথি খাতুন প্রতিদিনের মত কাজে যাওয়ার সময় তার ৩ বছরের শিশুকন্যাকে আপন বোন জোসনা খাতুনের বাড়িতে রেখে যান। দুপুরে বৃষ্টির সময় শিশুটি তার খালার ঘরেই ঘুমাচ্ছিল। এসময় শিশুটির খালু রানা ওই শিশুকে ধর্ষণ করে।

গোসলখানা থেকে শিশুটির চিৎকারে তার খালা জোসনা খাতুন এসে তার স্বামীকে এই অবস্থায় দেখে ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আসার আগেই রানা পালিয়ে যায় তবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে কল পাবার পরপরই আমরা অভিযান চালাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অভিযোগ পাবার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। এক পর্যায়ে আসামীকে গ্রেপ্তার সক্ষম হয় পুলিশ। 

এদিকে ইপিজেড থেকে ছুটি শেষে বাড়ি এসে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের খবর পেয়ে শিশুটির মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সন্তানকে প্রতিদিন আমার বোনের বাড়িতে রেখে কাজে যাই। আপন বোনের স্বামী এ ধরনের অপরাধ করেছে জেনে আমি বিস্মিত হয়েছি। তিনি আমার আন দুলাভাই হলেও আমি আমার মেয়ের ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।