গুণীজনদের স্মরণে দৃষ্টি সাহিত্য সংসদের শোকসভা
‘গুণীজনেরা চিরতরে চলে যায়, অম্লান বাণী রেখে যায়’ এই প্রতিপাদ্যে শোকসভা করেছে দৃষ্টি সাহিত্য সংসদ। শুক্রবার (১২ জুন) নগরীর একটি রেস্তোরাঁয় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় স্মরণ করা হয় দৃষ্টি সাহিত্য সংসদের উপদেষ্টা দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, বেলাল আহমেদ ও সদস্য আমিন মোহাম্মদ।
শোকসভায় সভাপতিত্ব করেন দৃষ্টি সাহিত্য সংসদের উপদেষ্টা কবি নূরউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ সভাপতি প্রফেসর ড.আলমগীর স্বপন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সুমাইয়া খানম, নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
শেষে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।