রবিবার, জুন ২১, ২০২৬

সাপাহারে আমের বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সাপাহারে আমের বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন আমের মৌসুমে নওগাঁর সাপাহার উপজেলায় আমের বিপনন, আম আড়ৎদারী, যানজট নিরসন ও বাজার পরিস্কার-পরিচ্ছন্ন সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। 


এ সময় মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিফাত) সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।