রবিবার, জুন ২১, ২০২৬

পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় শিল্পখাতের মধ্যে সেতুবন্ধনে দিনব্যাপী সেমিনার

নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় শিল্পখাতের মধ্যে সেতুবন্ধনে দিনব্যাপী সেমিনার

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় একাডেমি ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  এই সেমিনারের আয়োজন করে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট।


শনিবার (১৩ জুন) রাজশাহী নগরীর তেরখাদিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ফরহাদ সিদ্দিক।


সেমিনারে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করতে তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাবিদরা গবেষণা ও প্রমাণভিত্তিক কাঠামো তৈরি করেন, অন্যদিকে শিল্পখাতের প্রতিনিধিরা কর্মক্ষেত্রের ঝুঁকি ও বাস্তবায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। উভয়পক্ষের সমন্বিত প্রচেষ্টায় বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য এবং বাস্তবমুখী ঙঝঐ সমাধান তৈরি করা সম্ভব।


গবেষণার মাধ্যমে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও কার্যক্রমের উন্নয়ন, প্রচার এবং বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদার করা। এ ছাড়া শিল্পখাতের চাহিদার সঙ্গে একাডেমিক পাঠ্যক্রমের সামঞ্জস্য স্থাপন, যৌথ গবেষণা বৃদ্ধি, প্রয়োগভিত্তিক উদ্ভাবন উৎসাহিত করা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সহজতর করা এবং নীতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য।


সেমিনারের মাধ্যমে শিক্ষাবিদ ও শিল্পখাতের পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি পাবে, প্রমাণভিত্তিক নীতিগত সুপারিশ তৈরি হবে এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে নিরাপদ, শোভন ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা হবে। তারা কাঠামোবদ্ধ আলোচনার মাধ্যমে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন এবং ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি টেকসই কাঠামো প্রণয়নে কাজ করবেন।


সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের মো: যুগ্ম মহাপরিদর্শক বুলবুল আহমেদ। সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ড. হাসনাত এম আলমগীর।


বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাউসারুন্নাহার, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ-ইএইচএস মোশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানর অধ্যাপক মনসুর রহমান, রুয়েটের যান্ত্রিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোশাররফ হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মায়িদুল ইসলাম এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ।