শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ হতে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ হতে ১৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিপিসি-১, র‌্যাব-৫, একটি আভযানিক টহল দল শনিবার (১৩ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া সাকিনস্থ ব্রিজের উপর হতে ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। ধৃত আসামী চাঁপাই নবাবগঞ্জ সদর থানার কৃষ্ণ গোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে।

আটককৃত আসামীর দেহ তল্লাশিকালে তার পরিহিত ফুল প্যান্টের ডান পকেটের মধ্যে লাল রঙের শপিং ব্যাগের ভিতর দুটি সাদা রঙের পলিথিনের প্যাকেটে ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।