রাজশাহীতে নৃতাত্ত্বিক অধিকারভিত্তিক উত্তরবঙ্গ জোটের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত
রবিবার (১৪ জুন) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানীর সহযোগিতায় রাজশাহী সদরের পর্যটন মোটেল কনফারেন্স কক্ষে উত্তরবঙ্গের নৃতাত্ত্বিক তৃণমূল উন্নয়ন সংস্থাসমূহের ৩০ জন নেতৃত্বের অংশগ্রহণে নৃতাত্ত্বিক অধিকারভিত্তিক উত্তরবঙ্গ জোটের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম।
জাতীয় সঙ্গীত-শোক প্রস্তাব-এক মিনিট নিরবতা পালন, সভাপতির প্রারম্ভিক বক্তব্য, স্বাগত বক্তব্য, সিসিবিভিও-চলমান প্রকল্প-জোট-সিস্টেম মানচিত্র বিষয়ক উপস্থাপনা, উন্মুক্ত আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও সমাপনী পর্বের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন ও বিষয়বস্তু উপস্থাপন করেন সিসিবিভিও’র সহ-কর্মসূচি সমন্বয়কারী প্রদীপ মার্ডী।
উন্মুক্ত আলোচনায় ষষ্ঠী পাহাড়িয়া, শিলা মুর্মু, সন্ধা মালো, আশুতোষ উরাও, বিচিত্রা তির্কী, নরেশ চন্দ্র উরাও, সুবাস মার্ডী, সুমন মার্ডী, রুনু মিঞ্জ, শিবানী তির্কীসহ প্রমুখ নৃতাত্ত্বিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরিশেষে নৃতাত্ত্বিক অধিকারভিত্তিক উত্তরবঙ্গ জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
সভায় সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, সমন্বয়কারী আরিফ ইথার ও উর্দ্ধতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক।