মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার
আরএমপির চলমান মাদকবিরোধী অভিযানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মো. আতোয়ারের ছেলে মো. বাবু (৩০); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের মৃত সোহেলের ছেলে মো. সানি (১৯) এবং বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মো. আশরাফুল (৫৫)।
গত ১৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে বাবু, সানি ও আশরাফুলকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।