পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পার্বতীপুর উপজেলা কৃষি অফিস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা দিনাজপুর মো. আফজাল হোসেন। কর্মশালায় কৃষি উন্নয়নের পরিকল্পনা, প্রকল্পের কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন।