নাটোরে আবারও দুটি গো-খাদ্যের খড়ের গাদায় আগুন
নাটোরের নলডাঙ্গায় আবারও দুটি বড় খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ জুন) রাত ১ টা ও রাত ৩টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মামুন সরদার ও সোবাহান কাজির খড়ের গাদায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ খবর পেয়ে নলডাঙ্গার ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।
এদিকে গবাদি পশুর খাদ্যে এমন আগুন সন্ত্রাসীর কারনে দিশেহারা হয়ে পরেছেন, কৃষক, প্রান্তিক খামারী ও গ্রামবাসী। কোন ভাবেই এই দূবৃত্তদের রুখতে পারছেনা প্রসাশন।
ক্ষতিগ্রস্থ মামুন সরদার জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১ টা ও রাত ৩টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের তার ও একই গ্রামের সোবাহান কাজির দুটি বড় খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা । এতে পুরো গ্রাম এর লোকজন আতস্কিত হয়ে পরে।
পূর্ব পরিক্ল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসি আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করছি।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি। ধারনা করা হচ্ছে,সক্রিয় গরু চোর চক্র, মাদক কারবারী চক্র এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে বলে ধারনা করছে স্থানীয়রা।
এষিয় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম জানান ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল তথ্য উপাথ্য সংগ্রহ করা হয়েছে। তবে কি কানণে এ ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে সপষ্ট কিছু বলতে পারছেন না পুলিশ।
উল্লেখ্য, গত বছরও একই গ্রামে ১৫ থেকে ২০টি কৃষকের খড়ের পালায় আগুন তান্ডব চালায় দূবৃত্তরা।