রবিবার, জুন ২১, ২০২৬

নাটোরে সাবেক পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদে অর্থ প্রদান

নাটোর প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
নাটোরে সাবেক পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদে অর্থ প্রদান

নাটোরে সাবেক পৌর মেয়র  ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 


শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডের হাফরাস্তা উত্তর বড়গাছা মধ্যপাড়া জামে মসজিদে ৫০ হাজার টাকা বিতরন করা হয়। এসময় তিনি জানান, তিনি নাটোর শহরের প্রতিটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আজ তিনি নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডের  হাফরাস্তা উত্তর বড়গাছা মধ্যপাড়া পাড়া জামে মসজিদে নামাজ আদায় করছেন। তারই প্রেক্ষিতে তিনি আজ এই মসজিদে নামাজ পড়ে  মসজিদের উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা নিজ তহবিল থেকে বিতরণ করলেন।


এসময় তিনি জানান. নাটোর পৌরসভার মেয়র থাকাকালীন পৌরসভার সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। এজন্য তিনি সাধারণ জনগণের দোয়া প্রার্থী। তিনি বিগত দিনে যে ভাবে সাধারণ জনগণের পাশে ছিলেন সামনের দিন গুলোতেও ঠিক সেই ভাবেই পৌরবাসীর সেবা করে যাবেন। ভোটের আর বেশিদিন বাকী তাই তিনি প্রতিটা জনগনের দৌরগড়ায় যাচ্ছেন।